ঢাকাসোমবার , ১১ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নবাবগঞ্জে বাবু হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

admin
সেপ্টেম্বর ১১, ২০১৭ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

নবাবগঞ্জ-দোহার প্রতিনিধি

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আফজাল হোসেন বাবু (২৬) হত্যাকারী মিজানের ফাঁসি চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল রোববার দুপুর ১২ টায় ঢাকা বান্দুরা আঞ্চলিক মহাসড়কে নবাবগঞ্জ উপজেলা কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়।

উল্লেখ্য ৬ সেপ্টেম্বর বুধবার রাত ৮ টার দিকে উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘীর পাড় গ্রামের আফজাল হোসেন বাবুর ঘরে ঢুকে একই গ্রামের মিজান ইয়াবা সেবন করতে চায়। এসময় বাবু তাকে বাঁধা দিলে মিজান তাকে এলোপাথারী ছুরিকাঘাত করে। বাবুর চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে মিজান পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষনিক বাবুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় বাবুর অবস্থার অবনতি দেখে চিকিৎসক মিটফোর্ড হাসপাতালে পাঠান। সেখানে নেয়ার পর তার অবস্থার আরো অবনতি ঘটলে তার স্বজনরা রাত সাড়ে ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন। ৭সেপ্টেম্বর রাত ১১ টায় নিহত বাবুর বোন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিহত আফজাল হোসেন বাবু ঐ গ্রামের মো. মজিদের ছেলে এবং ছুরিকাঘাতকারী মাদক সেবী মিজান একই গ্রামের মিনাজদ্দিনের ছেলে বলে জানা গেছে।
এদিকে মামলার তদন্ত কর্মকর্তা নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মহির উদ্দিন জানান, আসামী পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি নবাবগঞ্জের দিঘীরপাড়, আমীরপুর, বাগমারা ও রাজপাড়ায় কিছু রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় মাদকের বেচাকেনা বেপরোয়াভাবে বেড়ে গেছে। ভ্রাম্যমান মাদক ব্যবসায়ীদের রোধ করতে না পারলে নেশাখোরদের হাতে আরো প্রাণ নাশের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স/মা