হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে দুর্গত ও হতদরিদ্র এক হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও গ্রামীণফোনের সহযোগীতায় ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো: লোকমান হোসেন মৃধা, বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর । এছাড়াও এসময় উপস্থিত ছিলেন কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি আ: রাজ্জাক মোল্যা, সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল ইসলাম লেভি, কোতয়ালী থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহ মো: জাহাঙ্গীর, গ্রামীণ ফোনের প্রতিনিধি পলাশ চন্দ্র সাহা, রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লীডিং অফিসার কাজী আসাদুজ্জামান প্রমুখ।
এই ত্রাণ কার্যক্রমের আগে প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে অবস্থার প্রেক্ষিত পর্যালোচনা সাপেক্ষে জাতীয় পরিচয়পত্র সংগ্রহের মাধ্যমে ত্রাণ প্রদানের তালিকা তৈরি করা হয় বলে জানা যায়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল প্রত্যেককে ১৫ কেজি করে চাউল, ২ কেজি ডাউল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ কেজি সুজি। গ্রামীণ ফোনের সারাদেশে ত্রাণ কার্যক্রম দশ কোটি টাকার অনুদান তহবিলের কর্মসূচী হিসেবে এই ত্রাণ কার্যক্রম প্রদান করা হয়।
স/মা

