ঢাকারবিবার , ১০ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রোহিঙ্গা হত্যা-নির্যাতনের প্রতিবাদে নগরকান্দায় বিক্ষোভ সমাবেশ

admin
সেপ্টেম্বর ১০, ২০১৭ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

মিয়ানমারের আরাকানে সংখ্যালুঘু রোহিঙ্গা মুসলিমদের উপর গণহত্যা ও বর্বর পৈশাচিক নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরের নগরকান্দায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলাহুল উম্মাহ। আজ রবিবার সকাল ১০ টায় নগরকান্দা বাজার মসজিদের সামনের প্রধান সড়কের দুই পাশে হত্যা-নির্যাতন বন্ধের দাবি সম্বলিত ব্যানার -প্লাকার্ড নিয়ে হাজার হাজার তৌহিদী জনতা মানববন্ধনে অংশগ্রহণ করে।

ইসলাহী উম্মাহর আমির আল্লামা মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে এবং মুফতি সৈয়দ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শায়খুল হাদিস মুফতি ইসমাতুল্লাহ কাসেমী পীর সাহেব নগরকান্দা, হফেজ মোস্তফা কামাল, কোদালিয়া শহীদনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান অনু.নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, মদিনাতুল উলুমমাদ্রাসার মোহাদ্দিস মুফতি ওয়ালিউল্øাহ ,নগরকান্দা বাজার মসজিদের ইমাম মুফতি আসাদুজ্জামান,মাওলানা ইমরান হোসেন, মাওলানা নুরুল ইসলাম প্রমুখ।

বক্তারা রোহিঙ্গা মুসলিমদের উপর হত্যা নির্যাতন বন্ধ না হলে আরাকান অভিমুখে লং-মার্চের হুশিয়ারী দেন, এ সময় ওলামায়ে মাশায়েখগণ আরো বলেন, রোহিঙ্গা মুসলিমদের জন্য সীমান্ত খুলে দিতে হবে তাদের খাওয়াতে প্রয়োজনে আমরা এক বেলা কম খাব। তারা বার্মার খুনি নেত্রী অং সান সুচির নোবেল পুরুস্কার বাতিল করে আন্তর্জাতিক আদালতে তার বিচার দাবি করেন এবং সকল প্রকার বার্মিজ পণ্য বর্জনের দাবি জানান। নগরকান্দার ওলামা মাশায়েখদের ডাকে এই বিক্ষোভ সমাবেশে দল-মত নির্বিশেষে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

স/মা