ফিরোজ জোয়ার্দ্দার
স্টাফ রিপোর্টার
সাতক্ষীরার কলারোয়ায় সার ডিলা্েরর দোকানে ইউরিয়া সার কিনতে গেলে এক কৃষককে মারপিট করার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় গত ৬ সেপ্টেম্বর কৃষিমন্ত্রী, কৃষি সচিব ও সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর প্রতিকার চেয়ে একটি লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। প্রেরিত অভিযোগের বিবরণে জানা যায়, উপজেলার সোনাবাড়িয়া গ্রামের মৃত মোকছেদ আলীর পুত্র কৃষক জব্বার (৫০) তিন বিঘা জমিতে আমন ধান চাষ করেছে। ওইসব জমিতে সার দেওয়ার জন্য গত ৩ সেপ্টেম্বর রোববার সন্ধ্যায় কৃষক জব্বার উপজেলার সোনাবাড়িয়া বাজারে বিসি আইসি ডিলার নূরুল ইসলামের দোকানে সার কিনতে যায়।
এ সময় সার ডিলারের পিতা ইছাহক আলী সার দিতে অস্বীকার করে চোরাই বাজার থেকে ১১৫০ বস্তা দরে সার কিনে নিতে বলে। এতে কৃষক জব্বার ক্ষুব্ধ হয়ে কড়া প্রতিবাদ করলে দোকানে কর্মরত ডিলারের ভাগ্নে মনিরুল আকস্মিক ভাবে কৃষক জব্বারের মুখে সজোরে আঘাত করে। এতে রক্তাক্ত জখম হয়ে কৃষক জব্বার মাটিতে লুটিয়ে পড়ে। পার্শ্ববর্তী লোকজন এসে কৃষক জব্বারকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। ডিলার নূরুলের কারসাজিতে সোনাবাড়িয়া ইউনিয়নে সার সংকট এবং সরকার নির্ধারিত ১৬ টাকা কেজি দরের ইউরিয়া ২০ টাকা দরে বিক্রি হচ্ছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে সার ডিলার নূরুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি স্বীকার করে বলেন, কৃষক জব্বারের প্রতি অন্যায় করা হয়েছে। সোনাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিসি আইসি ডিলার নূরুল বেশ কিছু দিন যাবত ইউরিয়া সার নিয়ে কৃষকদের সংঙ্গে অসাদাচারণ ও হয়রানী করে আসছে। কলারোয়া উপজেলা কৃষি কর্মকর্তা মহসিন আলী ঘঁনাটি সম্পর্কে তিনি জানেন না বলে জানান।
স/মা

