ঢাকারবিবার , ১০ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রোহিঙ্গা নির্যাতন ও হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

admin
সেপ্টেম্বর ১০, ২০১৭ ১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

মিয়ানমারের রাখাইন মুসলিম নারী-পুরুষ ও শিশু হত্যার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ঝালকাঠি জেলা শাখা।

শনিবার সকাল ১০টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যলয়ের সামনে অনুষ্ঠিত মাবনবন্ধন ও সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

ধ্রুবতারার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. মাসুদ মধুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আহম্মেদ আবু জাফর, ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ঝালকাঠি নাগরিক ফোরামের সহ-সভাপতি প্রয়েসর এসএম শাহজাহান, বিএমএসএফ’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম রেজাউল করিম, নাগরিক ফোরমের জেলা শাখার সহ-সভাপতি সত্যবান সেন গুপ্ত, ধুবতারার কেন্দ্রীয় ব্যাঞ্চ এন্ড ন্যাশনাল এফেয়ার্স সেক্রেটারী এইচ এম গিয়াস উদ্দীন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল মামুন শাকিল, জেলা সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, বিএমএসএফ’র আইন উপদেষ্টা এ্যডভোকেট ফয়সাল খান, জেলা জাসদের সভাপতি সুকমল ওঝা দোলন ও ধ্রুবতারা সদস্য মো. সোহেলা রানা।

বক্তার রাখাইন মুসলিমদের ওপর সাম্প্রদায়িক এ হত্যা যজ্ঞকে মানবতার চরম বিপর্যয় উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। হত্যা যজ্ঞ বন্ধে আর্ন্তজাতিক সম্প্রদায়ের পদক্ষেপ এবং মানবতা বিরোধী এ অপরাধের আর্ন্তজাতিক বিচার দাবী করেন।

স/মা