কুষ্টিয়া
কুষ্টিয়ার লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় রবিউল ইসলাম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ৪জন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের লক্ষ্মীপুর ১১ মাইল নামক স্থানে এ দূর্ঘটনা ঘটনা ঘটে।
এ ঘটনায় সিএনজি অটোরিক্সার ৪ যাত্রী গুরুত্বর আহত হয়। আহতরা হলেন- আক্তার বানু (২৫), নাসিমা (৩০), শিশু আলিফ (৯) ও মারুফ (৬)।
নিহত রবিউল ইসলাম সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে।
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা খুলনাগামী গড়াই পরিবহনের একটি বাস ও ঢাকাগামী ইফাদ পরিবহন যাত্রাবাহী বাসের চালক উক্ত স্থানে একে অপরকে অতিক্রম করতে গেলে তাদের মাঝে সিএনজি অটোরিক্সা আটকে যায়। এ সময় বাস দুইটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় পাশে গাছের সাথে ধাক্কা দেয়। এ সময় গড়াই পরিবহনের যাত্রী রবিউল ইসলাম রাস্তায় ছিটকে পড়ে মারাত্বক ভাবে আহত হন।
আহত অবস্থায় রবিউল ইসলামকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

