ঢাকাশনিবার , ৯ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বর্ণবাদবিরোধী নেতা ডেসমন্ড টুটু’র সু চির প্রতি খোলা চিঠি

admin
সেপ্টেম্বর ৯, ২০১৭ ৮:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

নীরবতা ভেঙে রোহিঙ্গা নিপীড়ন বন্ধের পদক্ষেপ নিতে মিয়ানমারের নেত্রী নোবেল বিজয়ী অং সান সু চির প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা ডেসমন্ড টুটু।

নোবেল বিজয়ী এই সাবেক ধর্মযাজক গতকাল এক  খোলা চিঠিতে বলেছেন, বার্ধক্য আমাকে গ্রাস করেছে, আমি এখন জরাগ্রস্ত, সব কিছু থেকে অবসর নিয়েছি।

ঠিক করেছিলাম, সার্বজনীন বিষয় নিয়ে প্রকাশ্যে আর কিছু বলব না। কিন্তু আজ তোমার দেশের সংখ্যালঘু মুসলমানদের গভীর সংকটে সেই নীরবতা আমি ভাঙছি।

৮৫ বছর বয়সী টুটু দীর্ঘদিন ধরে নিজেকে সব কিছু থেকে দূরে রেখেছেন। সাবেক এই আর্চ বিশপ প্রোস্টেট ক্যান্সারে ভুগছেন প্রায় দুই দশক ধরে। সু চির উদ্দেশে টুটু লিখেছেন, হে আমার ভগ্নি : মিয়ানমারের রাজনৈতিক ক্ষমতার শিখরে পৌঁছানোই যদি তোমার নীরবতার কারণ হয়ে থাকে, তার জন্য সত্যিই বড় বেশি দাম দিতে হচ্ছে… আমরা প্রার্থনা করি, তুমি ন্যায়বিচারের পক্ষে মুখ খোল, মানবতার পক্ষে কথা বল, দেশের মানুষের ঐক্যের কথা বল। আমরা প্রার্থনা করি, যাতে তুমি হস্তক্ষেপ কর।

স/মা