ঢাকাশনিবার , ৯ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ন্যায্যমূল্য না পাওয়ায় লোকসানের মুখে ধামরাইয়ের পাট চাষিরা

admin
সেপ্টেম্বর ৯, ২০১৭ ২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ধামরাই (ঢাকা) থেকে মো. মাসুদ সরদার
ঢাকার ধামরাইয়ে পাটের ন্যায্যমূল্য না পাওয়ায় লোকসানের মুখে পড়েছেন চাষিরা। প্রতি মন পাট বিক্রিতে গুনতে হচ্ছে চার থেকে পাঁচশো টাকা লোকসান। সরকারের বহুমুখী উদ্দোগের পরও দাম কম পেয়ে পাট চাষে আগ্রহ হারাচ্ছেন কৃষক।

আগষ্টের প্রথম থেকেই পাট কাটতে শুরু করেন ধামরাইয়ের চাষিরা। বাজারেও এসেছে কাঁচা পাট। কিন্তু এরই মধ্যে দাম কম পেয়ে চিন্তায় পড়েছেন তারা। বলেছেন ব্যবসায়ীরা যে মূল্য দিচ্ছেন তাতে উঠছে না উৎপাদন খরচও। চাষিরা জানান এক মন পাট চাষে সর্বোচ্চ সতেরোশো টাকা খরচ হলেও বিক্রি হচ্ছে বারো থেকে তেরোশো টাকায়।

তাই আগামী বছর অন্য ফসল চাষের কথা ভাবছেন অনেকে। প্রতি বিঘা জমির পাট কাটা, পঁচানো ও ধোয়ার কাজে শ্রমিকদের দিতে হয় ৩ থেকে ৪ হাজার টাকা কিন্তু দাম কম পেয়ে সেই খরচ মেটাতে পারছেনা চাষিরা। ভবিষ্যতে ক্ষতি পোষাতে সার, কীটনাশক ও বীজের দাম কমানোর দাবি তাদের। তবে পাটের দাম বর্তমানে কিছুটা কম হলেও শিগগিরই বাড়বে বলে আশ্বাস দিয়েছেন কৃষি কর্মকর্তা।

এদিকে পাইকারী ব্যবসায়ীরা বলেছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানায় ভালো দাম না পাওয়ায় বেশি মূল্য দিতে পারছেন না চাষিদের।

স/এষ্