ঢাকাশনিবার , ৯ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

আজ কাজাখস্তান যাচ্ছেন রাষ্ট্রপতি

admin
সেপ্টেম্বর ৯, ২০১৭ ২:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

আজ বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত ওআইসির প্রথম শীর্ষ সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানের রাজধানী আস্তানার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

১০ থেকে ১১ সেপ্টেম্বর এই সম্মেলন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট শনিবার বিকেলে কাজাখস্তানের উদ্দেশে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। দুই দিনের এ সম্মেলনে রাষ্ট্রপতি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন- রাষ্ট্রপতি কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সরকারি কর্মকর্তারা।

তিনি আরও বলেন, একই দিনে আস্তানা নূর সুলতান নাজারবায়েভ আন্তর্জাতিক বিমান বন্দরে উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানাবেন।

সফরকালে রাষ্ট্রপতি সম্মেলনের পাশাপাশি কাজাখ সমকক্ষের সঙ্গে এবং সম্মেলনে যোগদানকারী অন্যান্য সদস্যভুক্ত দেশের সমকক্ষদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে।

রাষ্ট্রপতি হামিদ আগামী ১২ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে।

স/এষ্