কমলনগর প্রতিনিধি
লক্ষ্মীপুর কমলনগর উপজেলার ১নং চরকালকিনী ইউনিয়নের ১নং ওয়ার্ডস্থ সফিউল্যাহর ছেলে মনির (৩২) কে বেধরক মারপিট করে গুরুতর জখম করেছে একই এলাকার ইসমাইল, রাশেদ, ইউছুপ, ইব্রাহীম সহ অজ্ঞাত ৫/৭ জন। ঘটনাটি ঘটেছে, গত ৭ই সেপ্টেম্ভর রাত আনুমানিক ১০ : ০০ টার সময়। এ বিষয়ে আহতের পরিবার বর্গের লোকজন জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা দীর্ঘদিন যাবত হুমকি-ধমকি দিয়ে আসছে। ঘটনার দিন একা পেয়ে তার গতিরোধ করে হামলা চালায়। তার অবস্থা আশঙ্কাজনক দেখে পরিবার বর্গের লোকজন দ্রুত গতিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালে এনে ভর্তি করে দেন। এ ঘটনায় আহত মনিরের বড় ভাই নজির বাদী হয়ে কমলনগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
স/মা

