হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি
ফেসবুকে প্রধানমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়ায় অভিযুক্ত অধ্যক্ষকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রুবেল,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রমূখ।
স/মা

