ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

কলারোয়ায় দিনভর প্রার্থী আরাফাত হোসেনের গণসংযোগ

admin
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার :সাতক্ষীরার কলারোয়া উপজেলা ভাইস চেয়ারম্যান উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আরাফাত হোসেন শনিবার দিন ভর মতবিনিময় ও গণসংযোগ করেছেন। তিনি পৌরসভার ৯ নং ওয়ার্ড মির্জাপুর, উপজেলার জালালাবাদ, বুইতা, বাটরা, বামনখালীসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন। আগামী ৬ মার্চ অনুষ্ঠেয় উপ-নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হলে আওয়ামীলীগ প্রার্থী আরাফাত হোসেন কলারোয়ার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন এই গণসংযোগকালে। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকিমুদ্দিন আকি, মতিয়ার রহমান বিশ্বাস, আব্দুস সাত্তার, কামরুল ইসলাম, মতিয়ার রহমান প্রমুখ। অপরদিকে বিকালে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন ও সাংগঠনিক সম্পাদক শেখ আশিকুর রহমান মুন্নার নেতৃত্বে ভাইস চেয়ারম্যান প্রার্থী আরাফাত হোসেনের পক্ষে উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দর সাথে যুবলীগ কার্যালয়ে এক মত বিনিময় সভা করেন ও লাঙ্গলঝাড়া ইউনিয়ন যুবলীগের সাথে শাহপুর ওয়ার্র্ড যুবলীগের কার্যালয়ে মত বিনিময় করেন এবং নির্বাচনে দলিয় নৌকা মার্কার প্রার্থী আরাফাত হোসেনকে ভোট দেওয়ার আহবান জানান। গনসংযোগে আর উপস্থিত ছিলেন পৌর যুবলীগের যুুগ্ন-সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম মিলন, নাদিম হোসেন, যুবলীগ নেতা আমজাদ হোসেন শাহিন, মুজিবর রহমান, রুহান আলী, রাহা আলী, অসিম সানা, শাহিনুর রহমান, রিপন সানা, সোনাবাড়িয়া ইউনিয়ন যুুবলীগের সহ-সভাপতি মাস্টার আলমগীর আজাদ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, আওয়ামীলীগ নেতা রেজাউল ইসলাম রেজাসহ ইউনিয়ন যুুবলীগের নেতৃবৃৃন্দ প্রমুখ।

স/শা