পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইট্স অব বাংলাদেশ ফাউন্ডেশন পাইকগাছা উপজেলা শাখার এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে সংগঠনের উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শাখা সভাপতি এ্যাডঃ শফিকুল ইসলাম কচির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জিএম কেরামত আলী। বিশেষ অতিথি ছিলেন, মহানগর সেক্রেটারী জাকির হোসেন, পাইকগাছা-কয়রার সমন্বয়কারী নিজাম উদ্দীন। উপস্থিত ছিলেন, শেখ ফজলুর রহমান, সরদার আমিন উদ্দীন, লোকমান হাকিম, হিরন্ময় রায়, বিকাশেন্দু সরকার, আব্দুল আলী সানা, আবু সাহাব আলী সরদার, আজহারুল ইসলাম পল্টু, ইদ্রিস আলী মোল্যা, প্রশান্ত ঢালী, বিদ্যুৎ রায়, আব্দুর রাজ্জাক ও প্রণব কান্তি মন্ডল। অনুষ্ঠান শেষে বাংলাদেশ জনতা পার্টির কেন্দ্রীয় চেয়ারম্যান জিএম কেরামত আলী আল-মদিনা মার্কেটস্থ পার্টির উপজেলা শাখার দলীয় কার্যালয়ের উদ্বোধন করেন।
স/মা

