ঢাকাবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় দূর্গা প্রতিমা ভাংচুরের ঘটনায় মামলা

admin
সেপ্টেম্বর ৭, ২০১৭ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছায় উপজেলার গড়ইখালীর ইউনিয়নের পশ্চিম বাইনবাড়ীয়া সার্বজনীন পূজা মন্দিরের দূর্গা প্রতিমার কয়েকটি পুতুল ভাঙ্গা অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে থানা পুলিশ এবং উপজেলা পূজা উদযাপন ও হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় গতকাল থানায় মামলা হয়েছে।

সংশ্লিষ্ঠ সুত্রে জানা গেছে, আসন্ন শারদীয়া দূর্গা পূজা উপলক্ষে জেলার পাইকগাছা উপজেলার এবছর ১’শ ৪২ টি পূজা মন্দিরে চলছে প্রতিমা তৈরীর কাজ। প্রায় প্রতিটি মন্দিরে ইতোমধ্যে মাটির কাজ প্রায় শেষ পর্যায়ে। আর কয়েকদিন পর থেকে শুরু হবে প্রতিমায় রং তুলির কাজ। এদিকে গত বুধবার সকালে উপজেলার পশ্চিম বাইনবাড়ীয়া সুন্দরবন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সার্বজনীন পূজা মন্দিরে স্থানীয় লোকজন প্রণাম করতে গিয়ে দেখতে পান মন্দিরের দূর্গা প্রতিমার দুটি হাত, মহিষাশুরের দুটি হাত ও গনেশের শুর ভাঙ্গা। গড়ইখালী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নীহার রঞ্জন সানা জানান, বুধবার সকাল দশটার দিকে স্থানীয় স্কুল কমিটির সভাপতি বিজয় কৃষ্ণ বাইন, বিপুল সরকারসহ কয়েকজন মন্দিরে প্রণাম করতে গিয়ে দেখতে পান কয়েকটি প্রতিমার অংশ বিশেষ ভাঙ্গা। কিন্তু কিভাবে এগুলি ভেঙ্গে গেছে বা কেহ ভেঙ্গে দিয়েছে কিনা সে ব্যাপারে মন্দির কমিটির লোকজন কিংবা স্থানীয় লোকজন কিছু বলতে পারেননি।

এদিকে খবর পেয়ে গত বুধবার দুপুরের দিকে থানার ওসি (তদন্ত) এস এম জাবিদ হাসান, ওসি (অপারেশন) প্রবীন চক্রবর্তী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, পূজা পরিষদের যুগ্ম সম্পাদক হেমেশ চন্দ্র মন্ডল, পরিষদ নেতা বাবুরাম মন্ডল, জগদীশ রায়, সাংবাদিক বিভাসিন্দু সরকার, মৃত্যুঞ্জয় সরদার, উজ্বল মন্ডলসহ নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার ওসি (তদন্ত) এস এম জাবিদ হাসান জানিয়েছেন, এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ সরকার ও সম্পাদক অমিত সরকার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে গতকাল বৃহস্পতিবার এজাহার দায়ের করেছেন। তিনি আরো জানান, বিষয়টি তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

স/মা