পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় লস্কর ইউনিয়ন আওয়ামীলীগের এক বর্ধিত সভা বৃহস্পতিবার সকালে বাইনতলা বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য এ্যাডঃ সোহরাব আলী সানা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রশিদুজ্জামান। সদস্য সচিব বিভূতি ভূষণ সানার পরিচালনায় বক্তব্য রাখেন, প্রভাষক ময়নুল ইসলাম, জিএম ইকরামুল ইসলাম, এ্যাডঃ ইদ্রিসুর রহমান মন্টু, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ আবুল কামাল আজাদ, ইঞ্জিনিয়ার মারুফ বিল্লাহ, কুদ্দুস সানা, মুরারী মোহন সরকার, সুকুমার ঢালী, শিবু প্রসাদ রায়, আব্দুল হাই, গাজী জামাত হোসেন, বাকি বিল্লাহ, জহুরুল হক সানা, শরিফুল ইসলাম লিটন, শেখ সোহাগ, সাইদুর রহমান মানিক, আব্দুল জব্বার সানা, খোকন সরদার, নয়ন মিস্ত্রী, আব্দুল ওয়াদুদ লাল ও বঙ্কিম চন্দ্র মন্ডল।
স/মা

