ঢাকাবৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

জনপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যুবার্ষিকী পালন

admin
সেপ্টেম্বর ৭, ২০১৭ ১১:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

চলচ্চিত্র শিল্পী সমিতিতে মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে জনপ্রিয় নায়ক সালমান শাহের। বুধবার বাদ আসর তার স্মরণে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সালমান শাহের ২১তম মৃতুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করা হয়। তার কর্মময় জীবন নিয়ে আলোচনাও করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, শিল্পী সমিতির সহ-সভাপতি চিত্রনায়ক রিয়াজ, সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শান আরাফসহ চলচ্চিত্রের ১৮টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র পরিবারের অনেক সদস্য।

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার চৌধুরী ইমন ওরফে সালমান শাহের অস্বাভাবিক মৃত্যু হয় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। ঘটনার ২১ বছর পেরিয়ে গেলেও কাটেনি সালমান মৃত্যুর রহস্য। খুন নাকি আত্মহত্যা এ প্রশ্নে কেবল দ্বিধাই বেড়েছে এতদিনে। তবে পৃথিবীর ওপারে চলে যাওয়া স্বপ্নের নায়ক সালমান শাহকে ভালোবাসতে, শ্রদ্ধাঞ্জলি দিতে চলচ্চিত্রপ্রেমীদের কোনো দ্বিধা নেই।

স/মা