রতন দে, কালকিনি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে খোন্দকার মাশুকুর রহমান মাশুক বিএনপি এর দলীয় মনোনয়ন প্রত্যাশী। আজ বুধবার সকালে কালকিনি সার্কিট হাউজের ভি আই পি লাউন্সে স্থানীয় সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাৎ কালে কেন্দ্রীয় জাতীয়তাবাদী দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন, তিনি মাদারীপুর-৩ আসনের দলীয় মনোনয়ন পাবেন বলে শতভাগ আশাবাদী। এজন্যই তিনি এলাকায় এলাকায় গণসংযোগ করেন ও প্রিয় নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি আরো বলেন, ১৯৮২ সাল থেকে তিনি জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাথে আছেন এবং ভবিষ্যতে ও থাকবেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে বিশ^াসী। তবে দলের সিন্ধান্তের বাহিরে কোন কিছুই পছন্দ করেন না এবং তিনি সকলের কাছে দোয়া প্রার্থী। এ সময় তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সকল নেতা-কর্মীকে সু-সংগঠিত করে বেগম খালেদা জিয়ার হাতকে আরো শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
স/মা

