বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
বেগম খালেদা জিয়া’র নির্দেশনা মোতাবেক নওগাঁর বদলগাছীতে বিলাশবাড়ী ইউপির বন্যার্তদের মাঝে ত্রান বিতরন করেন বদলগাছী মহাদেবপুর আসনের বিএনপি থেকে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ও নওগাঁ জেলা বিএনপি সদস্য মোঃ রবিউল আলম বুলেট। গতকাল বুধবার সকাল ১১ টায় শ্রীরামপুর হাইস্কুল মাঠে ত্রান বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপি সদস্য রবিউল আলম বুলেট, আলহাজ্ব আলতাফ হোসেন, মোঃ শফিকুল ইসলাম, নান্নু চৌধুরী প্রমূখ। অনুষ্ঠান শেষে ৯০ জন বন্যার্তদের মাঝে জনপ্রতি ৪ কেজি চাল সেই সাথে ডাল, তেল ও লবন বিতরন করা হয়।
স/মা

