নিজস্ব প্রতিবেদক, বাঘারপাড়া
প্রায় সত্তর একর একটি জলাশয়ের নাম রাধানগর বাওড়। এটি বাঘারপাড়ার দক্ষীণাঞ্চলে বাসুয়াড়ি ইউনিয়নে অবস্থিত। দুই পক্ষের মামলার কারণে তিন বছর ধরে এ বাওড়টি সরকার ইজারা দিতে পারছে না। এ কারণে পুরা বাওড়টিই এখন কচুরিপানায় পরিপুর্ণ হয়েগেছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুইপাড়ের মানুষের গোসল করার প্রধান এ জায়গাটির পানি ব্যবহারের অনুপযোগি হয়ে উঠেছে। কচুরিপানার করাণে এলাকায় মশার উপদ্রপ বেড়েছে কয়েকগুনে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাইদ সরদার জানান, ‘ইজারা হোক বা না হোক পানি ভাল রাখতে হবে। আর এ শ্লোগান নিয়ে আমি মাঠে নেমেছি। এলাকার মানুষকে সংগঠিত করে সেচ্ছাশ্রমে কচুরিপানা অপসরনের কাজ হাতে নিয়েছি। কাজটি বাস্তবায়ন হলে বাওড়ের পানি স্থানীয়রা পূনরায় গৃস্থলীর কাজে লাগাতে পারবেন। এক সাথে এলায় মশার উৎপাদনও কমে যাবে’। গতকাল মঙ্গলবার সকালে এ কাজের আনুষ্টানিক উদ্বোধন করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার শাহানাজ বেগম। এ সময় ইউনিয়ন পরিষদের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
স/মা

