এরপর থেকেই আবারও সরব হয় সালমান শাহ হত্যার বিষয়টি। সেই ভিডিওটি প্রকাশ হবার পর থেকেই সারা বিশ্বব্যাপী চলে আলোচনা-সামলোচনা। তর্ক-বির্তক। সেই গুঞ্জনের মধ্যেই কিছু অনলাইন মিডিয়ায় প্রকাশ পায় চলচ্চিত্রের খল নায়ক ডন ও চিত্র নায়ক সালমান শাহর স্ত্রী সামিরার একটি অন্তরঙ্গ ছবি। ছবিটি নিয়ে আবারও শুরু হয় আলোচনা-সমালোচনা। কিন্তু যাদের প্রতি অভিযোগের তীর, সেই ডন ও সামিরা একটিবারের জন্যও সে সময় মুখ খুলেননি। এর কিছু দিন পরে সামিরা ওই ছবি ও সালমান শাহকে নিয়ে মুখ খুলেন। সামিরা বলেন, সালমান শাহ আত্মহত্যা করেন এবং ডনের সঙ্গে ছবিটির মেয়েটি সে নয়। কিন্তু এই খল নায়ককে কিন্তু কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। এমনকি কোন গণমাধ্যমই তাকে খুঁজে পায়নি।

পরিচালকের সেলফিতে খল নায়ক ডন। ছবি: সংগৃহীত।

যতই আড়ালে থাকতে চান কেন? অভিনয়ের মানুষ কখনও লুকিয়ে থাকতে পারেন না। না চাইলেও এবার তিনি আসলেন অভিনয়ের মাধ্যমেই সবার সামনে। আর সেটি বড় পর্দায় না। ঈদের বিশেষ নাটক ‘কাটা রফিক’ এ।  নাটকটির পরিচালক বেশ কয়েকটি সেলফি দিয়েছেন তার ফেসবুকে। তাই দেখে জানা গেল গণমাধ্যমের আড়ালে থাকলেও তিনি অভিনয়ে ঠিকই আছেন নিয়মিত।

নাটকটি রচনা মুহম্মদ আবু রাজীন এবং পরিচালনা করেছেন শেখ সেলিম। এতে অভিনয়ে করছেন সজল, তানজিন তিশা, আব্দুল্লাহ রানা, খলিলুর রহমান কাদেরী, সাইকা আহমেদ, সম্পা নিজাম, জাহিদ ইসলাম, মোশাররফ হোসেন, অরণ্য বিজয়, প্রীতি, অনিক আল মনির, মোতাহার হোসেন, মাহবুব আলম ও একটি বিশেষ চরিত্রে খলনায়ক ডন।

কথিত ডন ও সামিরার সেই অন্তরঙ্গ ছবি। ছবি: সংগৃহীত।

স/মা