ঢাকারবিবার , ৩ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

চট্টগ্রাম টেস্টে বাধা হতে পারে বৃষ্টি

admin
সেপ্টেম্বর ৩, ২০১৭ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা টেস্টে ঐতিহাসিক জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামীকাল মাঠে নামবে বাংলাদেশ। চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারী অসিদের লক্ষ্য থাকবে সিরিজে ফেরা আর টাইগারদের লক্ষ্য হবে হোয়াইটওয়াশ করা।

তবে এ সবকিছুর মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

এ ব্যাপারে আবহাওয়ার খবরে বলা হয়েছে, আগামীকাল চট্টগ্রামে দিনের বেলায় ৩ ঘন্টা ও রাতে ৩ ঘন্টা বৃষ্টি হতে পারে। দিনের বেলায় ৯ মিলিমিটার ও রাতে ৫ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া, আগামীকাল চট্টগ্রামে দিনের বেলায় বাতাসের গতিবেগ ঘন্টায় ১৩ কিলোমিটার ও রাতের বেলায় ঘন্টায় ১১ কিলোমিটার থাকতে পারে বলেও জানানো হয়েছে। পাশাপাশি, চট্টগ্রামে আগামীকাল দিনের বেলায় তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রী সেলসিয়াস প্রকৃতপক্ষে যা ৪৩ ডিগ্রী সেলসিয়াসের মতো অনুভূত হতে পারে।

স/এষ্