ঢাকাশুক্রবার , ১ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

প্রধানমন্ত্রীকে ঈদ কার্ড পাঠিয়েছেন খালেদা জিয়া

admin
সেপ্টেম্বর ১, ২০১৭ ২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে কার্ড পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বৃহস্পতিবার দুপুরে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুর নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে গিয়ে এ কার্ড পৌঁছে দেন।

আওয়ামী লীগের প্রাক্তন সহ-দপ্তর সম্পাদক সেকান্দার আলী মোল্ল্যা ঈদ কার্ড গ্রহণ করেন বলে জানিয়েছেন তাইফুল ইসলাম টিপু।

বিএনপির প্রতিনিধিদলে ছিলেন দলের সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন ও বেলাল আহমেদ।

এর একদিন আগে বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে কার্ড পাঠান আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাতে এ কার্ড পৌঁছে দেন আওয়ামী লীগের প্রাক্তন সহ-দপ্তর সম্পাদক সেকেন্দার আলী মোল্ল্যার নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল।

চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

গত ৮ আগস্ট লন্ডনের মুরফিল্ড হাসপাতালে খালেদা জিয়ার ডান চোখে অস্ত্রোপচার করা হয়। লন্ডনে দুই ছেলের পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে আগামী মাসের প্রথম সপ্তাহে তার দেশে ফেরার সম্ভাবনা আছে।

স/মা