ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় ৫ হাজার তাল বীজ বপন

admin
আগস্ট ৩০, ২০১৭ ১০:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছা উপজেলা কৃষি অফিসের উদ্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন ও বজ্রপাত প্রতিরোধে তাল বীজ বপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। চলতি মৌসুমে ২ হাজার বীজ বপনের লক্ষমাত্রা নির্ধারণ করা হলেও  ইতোমধ্যে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর এলাকার সরকারী রাস্তার পাশে প্রায় ৫ হাজার বীজ বপন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এএইচএম জাহাঙ্গীর আলম জানান, তাল অত্যান্ত পুষ্টি ও খনিজ সমৃদ্ধ উপকারী একটি ফল। এর শাস সু-স্বাদু ও প্রচুর আয়রন যুক্ত। এছাড়া তাল গাছ বজ্রপাত ও প্রাকৃতিক দূর্যোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাল গাছ লাগানোর ওপর অধিক গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৫ হাজার তাল বীজ বপন করা হয়েছে বলে কৃষি বিভাগের এ কর্মকর্তা জানিয়েছেন।

স/মা