ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় সক্ষমতা উন্নয়নে ৫ শতাধিক নারী পুরুষকে উন্নত প্রশিক্ষণ প্রদান

admin
আগস্ট ৩০, ২০১৭ ১০:৪৬ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

পাইকগাছা উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সক্ষমতা উন্নয়ন উপ-প্রকল্প বাস্তবায়ন কর্মসূচীর আওতায় প্রায় ৫ শতাধিক নারী ও পুরুষকে বিভিন্ন বিষয়ের উপর উন্নত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। অনুরূপভাবে কর্মসূচীর আওতায় ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার অভিভাবক ও শিক্ষার্থীকে যৌন হয়রানি ও বাল্য বিবাহ প্রতিরোধের উপর সচেতনতা প্রদান করা হয়েছে। উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার সহায়তায় উপজেলা পরিষদ এ কর্মসূচী বাস্তবায়ন করেছে। কর্মসূচীর আওতায় ৮০জন গ্রাম ডাক্তার ও ঔষধ বিক্রেতাকে অসংক্রামক রোগ প্রতিরোধ, ৮০ জন কৃষককে প্রযুক্তি হস্তান্তর, ১৩০জন জনপ্রতিনিধিকে উন্নয়ন মূলক কাজের প্রাক্কালন মোতাবেক বাস্তব ধারণা, ৯০ জন দুস্থ ও হতদরিদ্র নারীকে সোনালী মুরগী পালন ও ৮০ জন মায়েদেরকে নবজাতক শিশুর পরিচর্যা বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাসের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ মিঠুন দেবনাথ, জাইকা প্রকল্পের উপজেলা সমন্বয়কারী আসমাউল হুসনা, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। নার্গিস বানুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইউপি সদস্য সুফিয়া খন্দকার, মারুফা বেগম, আমেনা বেগম, রেবেকা বেগম, মর্জিনা খাতুন ও সুমাইয়া সোমা।

স/মা