ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাঁচবিবিতে চাঁদাবাজী বন্ধে ইউএনও’র মাইকিং

admin
আগস্ট ৩০, ২০১৭ ১০:০১ অপরাহ্ণ
Link Copied!

মোঃ বাবুল হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে পরিবহনে চাঁদাবাজী বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুকের আদেশে গতকাল সোমবার ও আজ মঙ্গলবার ২ দিন ধরে শহরে মাইকিং করা হয়েছে। উপজেলার যে কোন স্থানে বাস, ট্রাক, পিকাপ, ভটভটি, সিএনজি, অটো বাইক, অটো ভ্যান ও রিক্সায় চাঁদাবাজী করা যাবে না মর্মে মাইকিং করা হয়। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার গ্রহনের ঘোষণা দেওয়া হয়। উল্লেখ্য দীর্ঘদিন ধরে পাঁচবিবির বিভিন্ন স্থানে পরিবহন আটকিয়ে চাঁদাবাজী করা হতো। ২ বছর পূর্বে পরিবহনে চাঁদাবাজীর অপরাধে তিনি কয়েক জনকে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এর পর থেকে চাঁদাবাজদের দৌঁড়াত্ম কমে গেলেও বর্তমানে তা প্রকট আকার ধারন করেছে।

স/মা