বদলগাছী (নওগাঁ )প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে ১২০ পিচ ইয়াব্সাহ মাদক স¤্রাট মেহেদী হাসান ওরফে (এস পি) (৩০) কে আটক করেছে থানা পুলিশ । গত মঙ্গলবার সন্ধ্যা ৭.৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছী থানার এস আই আখতারুল করিম ও এ এস আই মাহবুব সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চকগোপিনাথ গ্রামের জাহিদুলের বাড়ির সামনে কাচাঁ রাসÍার পার্শে অভিযান চালিয়ে মেহেদী নামের যুবকের প্যান্ট্রে পকেটে রাখা পলিব্যাগে মোড়ানো ১২০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে । এ সময় তার কাছে থাকা মাদক বিক্রির নগদ ২৮ হাজার টাকা , একটি ডিসকোভার মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয় ।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার মিঠাপুর ইউনিয়নের সাগরপুর গ্রামের মেম্বারপাড়ার আব্দুল গফুর ওরফে ভোলার ছেলে মেহেদী হাসান (৩০) । এ বিষয়ে বদলগাছী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে ।মামলা ২৫- তাং ২৯/০৮/২০১৭ । বদলগাছী থানা সুত্রে জানা যায় , ইতিপুর্বে তার নামে মাদক দ্রব্য আইনের ৫ টি মামলা রয়েছে । সে এলাকার মাদক স¤্রাট হিসেবে পরিচিত ।বদলগাছী থানার অফিসার্স ইনর্চাজ (ওসি) জালাল উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , মাদকের বিরুদ্ধে আমার অভিযান চলছে .চলবেই । মাদক নিমৃুলে আমি কাজ করে যাচ্ছি । এব ং যতদিন থাকব মাদক নির্মুলে ্অভিযান চালিয়ে যাব ।
স/মা

