ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নওগাঁয় পিঠিয়ে হত্যা মামলার আসামীরা ঘুরছে বীর দর্পে !

admin
আগস্ট ৩০, ২০১৭ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছী নওগাঁ প্রতিনিধি

নওগাঁর বদলগাছীতে চোর সন্দেহে হেলাল হোসেন (৩৮) নামে এক যুবককে পিঠিয়ে হত্যার ঘটনায় ১০দিন পার হলেও রহস্যজনক কারনে মামলার কোন আসামীকে গ্রেফতার করেনি পুলিশ। পুলিশ বলছে আসামীদের পাওয়া যাচ্ছেনা। অথচ হত্যা মামলার আসামীরা প্রকাশ্যে জনসম্মুখে বীরদর্পে ঘুরাফেরা করছেন। আসামীদের গ্রেপ্তার না করায় নিহতের পরিবার ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্খা দেখা দিয়েছে।

গত ২১ আগষ্ট সোমবার নিহত হেলাল হোসেনের বড় ভাই বেলাল হোসেন বাদী হয়ে বদলগাছী সদর ইউনিয়ন পরিষদ চেয়রম্যান আব্দুস সালাম ও ইউপি সদস্য পিন্টু হোসেন সহ আটজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৭-৮ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তবে পিটিয়ে হত্যা করা হলেও ঘটনার দিন বিষয়টি গনপিটুনিতে মৃত্যু হয়েছে বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছিলেন জনপ্রতিনিধিরা। এ নিয়ে মামলা দায়ের করার পূর্বে নিহতদের পরিবারের সাথে বিষয়টি সমঝোতার জন্য দফায় দফায় বৈঠক করেন তারা। ঘটনায় হত্যা মামলা দায়ের করা হলেও পুলিশ আজও কোন আসামীকে গ্রেফতার করেনি রহস্য জনক কারণে। অথচ আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছেন। এনিয়ে এলাকাবাসীদের মধ্যে এক ধরনের চাপাক্ষোভ বিরাজ করছে। এদিকে নিহতের পরিবারদের বিভিন্ন ভাবে মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সচেতন মহল মনে করছেন, আসামীরা সরকার দলীয় লোক হওয়ায় পুলিশ তাদের গ্রেফতার করছে না। হত্যা মামলার আসামী হয়েও যে বীরদর্পে ঘুরাফেরা করা যায় তার জলন্ত প্রমাণ এটি। হত্যা মামলার আসামীদের গ্রেফতার না হওয়ায় আইনশৃঙ্খলা অবনতি হওয়ার প্রশ্ন দেখা দিয়েছ। এতে আইনের প্রতি মানুষ বিশ্বাস হারিয়ে ফেলবে।

মামলার বাদী বেলাল হোসেন বলেন, আসামীরা বিভিন্ন ভাবে হুমকি ও সতর্ক করে দিচ্ছেন। এছাড়া মামলা তুলে নেয়ার জন্য চাপ দেয়া হচ্ছে। আপোষ করার জন্য বলা হচ্ছে আসামীদের পক্ষ থেকে। আবার পুলিশও আসামীদের গ্রেফতার করছেনা। অথচ আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে। শুনেছি এমপি (স্থানীয় সংসদ সদস্য) নাকি থানা পুলিশকে নিষেধ করেছেন আসামীদের আটক না করার জন্য। এতে ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

বদলগাছী ইউনিয়ন পরিষদ সচিব আব্দুস সালাম বলেন, বিগত দিনে চেয়ারম্যান যেভাবে ইউনিয়ন পরিষদের কার্যক্রম চালাতেন এখনো সেভাবেই চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যান এবং ইউপি সদস্য আব্দুল হাকিম পিন্টু নিয়মিত পরিষদে আসেন। চেয়ারম্যান প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করছেন। পরিষদের কার্যক্রমে কোন ধরনের সমস্যা হচ্ছেনা।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, আসামীদের গ্রেফতার না করার অভিযোগ সঠিক না। আসামীরা যে যেখানে আছে সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে যাচ্ছি। কিন্তু তাদের পাওয়া যাচ্ছেনা। আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। তাদের গ্রেপ্তারের জন্যে পুলিশ যথেষ্ট তৎপর আছে।

নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, আসামীরা এ মূর্হুতে এলাকায় নেই। আশা করছি শিগগিরই তাদের আটক করা সম্ভব হবে।

উল্লেখ্য, ১৯ আগষ্ট শনিবার দিবাগত রাতে উপজেলার সাতগাছী গ্রামে অবস্থিত একটি গভীর নলকুপের ট্রান্সফরমার চুরি হয়। পরদিন রবিবার হেলাল হোসেনকে চোর সন্দেহে নলকুপের অপারেটর ও সাবেক মেম্বার গোলাম মর্তুজা রেজা চৌধুরী আটক করে উত্তমাধ্যম দিয়ে বদলগাছী সদর ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দেয়। পরিষদের হল রুমে আটকে রেখে মামলার আসামীরাসহ কয়েকজন লোক হেলালকে নির্মম ভাবে মারপিট করা হয়। এতে হেলাল গুরুত্বর অসুস্থ্য হয়ে পড়লে মুমূর্ষ অবস্থায় পরিষদের গ্রাম পুলিশ দেলোয়ার হোসেনের মাধ্যমে রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা চলাকালীন সময়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে হেলাল মারা যান।#

স/মা