ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

গাছতলায় বসে পিঠা খেলেন সেতুমন্ত্রী!

admin
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ১:০৭ অপরাহ্ণ
Link Copied!

গাছতলায় বসে মরিচ বাটা দিয়ে পিঠা খাচ্ছেন দেশের একজন সুনামধন্য মন্ত্রী। যে নারী পিঠা বানাচ্ছেন তিনি তো অবাক! দেশের একজন মন্ত্রী আজ তার সামনে বসে তারই তৈরি করা পিঠা খাচ্ছেন।

কৌতুহলী মানুষ তাকিয়ে দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের যোগাযোগ, পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। যিনি খুশি মনে পিঠা খেয়েই চলছেন।

গতকাল শুক্রবার রাজশাহী সফরে গেছেন ওবায়দুল কাদের। সেখানের বেশকিছু ছবি তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে পোস্ট করেছেন। সেখানে দেখা যায় যে রাস্তার পাশে পিঠা বিক্রির দোকান থেকে খুশিমনেই পিঠা খাচ্ছেন তিনি। আর পিঠা বিক্রেতা নারী যেন অবাক হয়ে তাকিয়ে আছেন মন্ত্রীর দিকে।

তিনি অবাক হচ্ছেন যে দেশের একজন মন্ত্রী রাস্তার পাশে তার খোলামেলা দোকান থেকে পিঠা খাচ্ছেন। কারণ একটু বিত্তবান ব্যক্তিরাও রাস্তার পাশের এরকম খোলামেলা দোকান থেকে কিছু খান না।

বাংলাদেশের সকল রাজনীতিক এবং সাধারণ মানুষের কাছে ওবায়দুল কাদের পছন্দের ব্যক্তি। বাংলাদেশের ফাটাকেষ্টও বলা হয় তাকে। এর প্রধান কারণ হলো তার সহজ-সরল জীবনযাপন। বেশিরভাগ সময় টি-শার্ট পরেই এবং অতি সাধারণভাবেই চলাফেরা করেন তিনি। আর সাধারণের কাছে পছন্দের অন্যতম কারণ হলো তার সরলতা।

ওবায়দুল কাদেরের ক্ষেত্রে এটি নতুন ঘটনা নয়। রাস্তার পাশে তরকারির দোকান থেকে বাজার করা, চায়ের টং দোকান থেকে চা খাওয়াসহ সাধারণের মতো চলাফেরা করে এর আগেও অনেকবার সকলের প্রশংসা কুড়িয়েছেন তিনি

স/শা