ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ম্যাচসেরা সাকিব আল হাসান

admin
আগস্ট ৩০, ২০১৭ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

১৫৩ রান দিয়ে ১০ উইকেট শিকার করেছেন। রান করেছেন ৮৯।

ঢাকা টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতেছে ২০ রানে। স্বাভাবিকভাবেই ম্যাচসেরা হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তো কীভাবে এমন ঐতিহাসিক জয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন সাকিব?

ম্যাচ সেরার পুরস্কার নিতে এসে বলেন, ‘অস্ট্রেলিয়া প্রতিরোধ গড়ে তোলায় বেশ কঠিন মনে হচ্ছিল। কিন্তু আমার ওয়াইফ (স্ত্রী শিশির) বলেছে, তুমি একমাত্র জেতাতে পারো (হাসি)। ‘ শিশিরের কথাই অবশেষে সত্যি হয়েছে। সাকিবে ভর করে জিতে গেছে বাংলাদেশ।

বাংলাদেশ দলের বোলিং আক্রমণে যেই এসেছেন দর্শকসারি থেকে তার নাম যেন স্লোগানে পরিণত হয়েছে। কিন্তু সাকিবকে নিয়ে উন্মাদনা ছিল বেশিই। সাকিব বোলিং আক্রমণে আসলেই যেন অস্ট্রেলিয়ার উইকেট পড়বে- এমন একটা ব্যাপার। গ্যালারির দর্শকরা তাই প্রতি বলেই সাকিব-সাকিব বলে সমস্বরে ফেটে পড়েছেন। শেষ পর্যন্ত দলের জয়ে ভূমিকা সাকিবেরই ভূমিকা ছিল বেশি। স্ত্রীর পাশাপাশি দর্শকদেরও ধন্যবাদ দিয়েছেন সাকিব। সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

স/মা