গরু কত? বংশ মর্যাদা অনুযায়ী কেনা হয়েছেতো?- এ নিয়েই যদি আপনার কোরবানির আলোচনা হয়, তবে আপনি কি পশুই রয়ে গেলেন না?
আমাদের অন্তরের সকল অহংকার, রাগ, প্রতিশোধপরায়নতার পশুত্ব এই কোরবানির ঈদে আমরা কোরবান করে বিনয়ী, সহায়ক ও ক্ষমাশীলতার নব দুয়ার উন্মোচন করবো।
এই প্রত্যাশায়- “ঈদ মোবারক”
শুভেচ্ছান্তে : Farhad Learner ও পরিবারবর্গ।

হিন্দিতে একটা কথা আছে
“ঘার তাবতাক পুরা নেহি,যাবতাক উসমে পারিবার না হো”
তেমনি ঈদ যতই আনন্দের হোক না কেন,পরিবার বিহীন ঈদ কোন ঈদই না,,, ![]()
তারপরও সবাইকে ঈদের শুভেচ্ছা #ঈদ_মোবারক
Saidur Rahman Khan Imran
Former Supervisor at The Emirates Academy of Hospitality Management

গণহত্যাকারী ও ধর্ষক ছাড়া সবাইকে “ঈদ মুবারক”
Ali Mesbah,Works at শাদা প্রকাশ
ভাই কুরাবনির সঠিক মর্ম বুজে কুরবানি করেন । গরুর দাম কিংবা এর গোশত কোনটাই মহান আল্লাহ্ এর কাছে যায় না
নিজের মনের পশু কে জবাই করেন, দামের মহিমায় নয়
কুরবানি হোক ত্যাগের বিনিময়ে।
–Rayhan Dewan, Student of daffodill institute of IT

যারা ঢাকা হতে জ্যামের ভয়ে এখনো বাড়ি আসেন নাই, নিশ্চিন্তে চলে আসেন, মেঘনা, দাউদকান্দি ব্রীজে জ্যাম নাই, কাঁচপুরে স্বাভাবিক জ্যাম, কেবল ভাড়াটা প্রায় দ্বিগুণ করা হয়েছে। ঈদ হিসেবে জ্যাম নেই বললেই চলে
বাড়ি চলে আসছি ঈদ মোবারক
আমাদের কুরবানী যেন শুধু আল্লাহর জন্যই হয়। অন্তরে যেন আল্লাহর ভয় সৃষ্টি হয়। আমীন।
–Tabassum Shahirah Aklima
Student of Jahangirnagar University

আমরা সবাই কোরবানীর পশুর দাম প্রচার থেকে বিরত থাকি ।
সরন মেস্তুরী
Interior Designer & photographer at Creative Circle Ltd.
ইসলাম ত্যাগ,আত্মশুদ্ধি,পরোপকার,ন্যায় পরায়নতা,সত্যবাদিতা,অন্য ধর্মের লোকের সাথে সদাচারন,সহযোগিতা,সহমর্মিতা,দানশীলতা,সর্বোপরি উত্তম চরিত্র,শিক্ষা দেয়। অথচ আমরা এর বিপরীতে অবস্থান করে নিজেদের মুসলিম দাবি করি, পবিত্র “ঈদ উল্ আজহা” উপলক্ষে আমরা যেন মনের পশুকে কোরবানি দিয়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে পারি এ প্রত্যাশা রইল।
সবাইকে পবিত্র “ঈদ উল্ আযহা”র শুভেচ্ছা,
“ঈদ মুবারক”-Zakir Hossain , Businessman
কোরবানীর পশু নিয়ে বিকৃত সেলফি নয় ::=
গত বছর এবং তার আগের বছর কিছুু ব্যক্তি মারাত্মক মারাত্মক অদ্ভুত অদ্ভুত সেলফির নামে বিকৃত মানসিকতার ছবি তুুলে সেটা আবার পোষ্ট করা হয়েছিলো । এতে অনেক দূর্ঘটনা , সমালোচনা , অনেকে ট্রমায় আক্রান্ত এবং বিব্রত হয়েছেন । আসুন দয়া করে পবিত্র ঈদ উল আযহার পবিত্রতা রক্ষা করি । এটি কোন তামাসার বিষয় নয় । কেমন পশু কিনলেন তা আত্মীয় স্বজনদের জন্য পশুর ছবি পোষ্ট করা যেতে পারে কিন্তু পশু কোরবানি এবং তা রান্না উপয়োগী করার চিত্র পোষ্ট করার কোন প্রয়োজন নাই , এতে কোন নেকী প্রপ্তির কোন সূয়োগ নাই কারণ রসুল (সা:) এবং সম্মানিত খোলিফারা বা সাহাবারা এধরনের কোন কাজ করেন নি । ইতিবাচক কোন অর্থও নাই । ইসলামের দ্বিতীয় পবিত্র বৃহৎ উৎসবে ভাব গাম্ভীর্য বজায় রাখি । মহান আল্লাহ;র কাছে শুধু আমাদের নিয়ত অর্থাৎ সৎ ইচ্ছা পৌছায় । ঈদ সবার আনন্দে উল্লাসে সৌহার্দ্যে কাটুক ।
সবাইকে ঈদ মুবারক
-মো আলমাসুর রহমান, Works at Author, Motivational Speaker, and Counselor

আমার ঈদ রোহিঙ্গা মুসলমানদের জন্য নিবেদন করলাম ।
Mojammel Hoq ,সম্পাদক ও প্রকাশক at দৈনিক কুমিল্লা

বাবাকে ছাড়া তৃতীয় ঈদ।
সবার ঈদ ভাল কাটুক।
ঈদ মোবারক।
-Sahedul Islam, Studied at Dhaka College -ঢাকা কলেজ.
পবিত্র “ঈদুল আযহা’র” শুভেচ্ছা।
মহান আল্লাহ সকলের কোরবানি কবুল করুক।
ত্যাগের মহিমায় মহিমান্বিত মুসলিম উম্মার এই পবিত্র উৎসব ঈদুল আযহা। মনের সকল অনৈতিক মনোভাব দূর করে মনুষ্যেতর সর্ব উৎকৃষ্টতা অর্জনই এই মহান উৎসবের হাকিকত।
আমার দৃঢ় প্রত্যাশা যেন মহান স্রষ্টা তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টির উসিলায় সকলের মনে এই মহান কোরবানির হাকিকত অনুধাবন করার সুযোগ করে দেয়।
স/মা

