ঢাকাবুধবার , ৩০ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কলারোয়ায় বৃক্ষ মেলার শুভ উদ্বোধন

admin
আগস্ট ৩০, ২০১৭ ৮:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার, স্টাফ রিপোটার,

‘কৃর্ষিই সমৃদ্ধি কৃষিই দেশ, ফলদ বৃক্ষের বাংলাদেশ, করবো মোরা খাদ্য চাষ, পুষ্টি খাবো বার মাস, এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে ৩দিন ব্যাপী উপজেলায় ফলদ বৃক্ষ মেলা। মঙ্গলবার সকালে প্রথম দিন ফলদ বৃক্ষ মেলার শুভ উদ্বোধনী ঘোষনা করেন প্রধান অতিথি এ্যাড মোস্তফা লুতফুল্লাহ এমপি। ফলদ বৃক্ষমেলা ২০১৭ বাস্তবায়ন কমিটি ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মহাসীন আলী, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সিনিয়র মৎস্য কর্মকর্তা নৃপেন্দ্র নাথ বিশ্বাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.এএসএম আতিকুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, ইউপি চেয়ারম্যানগন আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, মাস্টার নুরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মাহবুবুর রহমান মফেসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক চাষীরা প্রমুখ। ফলদ বৃক্ষ মেলায় ২জন প্রান্তিক চাষীকে ফলজ বৃক্ষ গাঁছ লাগানোর জন্য দেওয়া হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কৃষি অফিসার আবুল হাসান। এদিকে আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ফলজ বৃক্ষ মেলার ১৮টি স্টল ঘুরে দেখেন।
–স/মা