ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ওষুধশিল্প মালিকদের সতর্ক থাকার আহ্বান

admin
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, ওষুধশিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাই ওষুধশিল্প মালিকদের সতর্ক হতে হবে।

স্যামসন এইচ চৌধুরী স্মৃতি সম্মেলন ২০১৭ এর শেষ অধিবেশনে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।

রাজধানীর ঢাকা ক্লাবে শনিবার স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড দিনব্যাপী এ সম্মেলন আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যখনই বাংলাদেশের কোনো অর্জন হয়, তখনই একটি মহল বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। ওষুধশিল্পের ক্ষেত্রে তা হচ্ছে।

শনিবার সারা দিনে সমাপনী অধিবেশন ছাড়াও আরো তিনটি অধিবেশন হয়। এতে ওষুধের নিয়ন্ত্রণ ব্যবস্থা, অ্যান্টিবায়োটিকের যৌক্তিক ব্যবহার এবং ওষুধ শিল্পের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়।

শেষ অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান, ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির প্রমুখ।

স/শা