এ.কে.আজাদ(জেলা প্রতিনিধি) লক্ষ্মীপুর
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের পানিবন্দি পরিবারের মাঝে নিজ উদ্যোগে ত্রাণ বিতরণ করেন হাজী রেবেকা মহসিন । তিনি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, দাতব্য প্রতিষ্ঠান ও এতিমখানায় অনুদান প্রদান করেছেন। এছাড়া গরীব-দুঃখী, নদীভাঙ্গা মানুষের বিপদ আপদ, অসহায় ও গরীব মেয়েদের বিয়েতে সহযোগীতা করে আসছেন দীর্ঘদিন থেকে। আলাপচারিতায় জানা গেছে, তিনি সাবেক রামগতি ও কমলনগর মহিলা আওয়ামীলীগের সভাপতি, কমলনগর উপজেলার আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা। তিনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসাবে বাংলাদেশ আওয়ামীলীগের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত প্রশংসিত। তাহার সামাজিক ও মানবিক কর্মকান্ডের জন্য এই এই পর্যন্ত বহু পুরস্কার ও পদকে ভূষিত হয়েছেন। তিনি চর লরেঞ্চ বাজার সংলগ্ন মরহুম বীর মুক্তিযোদ্ধা মাষ্টার মহসিনের সহধর্মীনি।
স/মা

