ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভালুকায় প্রেসার কোকার বোমা সহ ৪টি বোমা নিস্ক্রিয়

admin
আগস্ট ২৮, ২০১৭ ১১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ মমিনুল ইসলাম, ভালুকা,প্রতিনিধি

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হামলায় ব্যবহৃত প্রেসার কুকার বোমার মতোই দুটি বোমা পাওয়া গেছে ময়মনসিংহের ভালুকায় সন্দেহভাজন জঙ্গি আস্তানায়। ওই বাড়িতে আরও একটি গ্রেনেড এবং বড় আকারের একটি বোমা নিস্ক্রিয় করে পুলিশের বোমা নিস্ক্রিয়কারী দল। যে ঘরে বিস্ফোরণে একজন ‘জঙ্গি’ নিহত হয়েছে, সেই ঘর থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম।

সাম্প্রতিক জঙ্গি তৎপরতায় জড়িতদের কাছ থেকে এর আগেও নানা ধরনের বোমা ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। তবে এই ধরনের বোমা পাওয়া যায়নি।

২০১৬ সালে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নগরী নিউ ইয়র্কের ম্যানহাটনের চেলসি এলাকায় এক জমায়েতে প্রেসার কুকার বোমা নিয়ে হামলা করে উগ্রবাদীরা। কিছুক্ষণ পর নিউ জার্সিতেও একই ধরনের হামলা হয়। রান্নার জন্য ব্যবহার করা প্রেসার কুকারের ভেতরে বিস্ফোরক ভরে এই বোমা বানানো হয় এবং এর ধ্বংস ক্ষমতা ব্যাপক।

পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, ঈদের দিন ভালুকায় বড় বড় ঈদ জামাত হয় এবং এই ঈদ জামাতে হামলার জন্যই বোমা গুলি মজুদ করে রাখা হয়েছিল বলেই ধারনা করা হচ্ছে। তিনি আরো জানান, নিহত আলম প্রামাণিক জঙ্গি তৎপরতায় সম্পৃক্ত। তিনি ভালুকার কাশর গ্রামে তিন দিন আগে বাড়িটি ভাড়া নেন।

নাটোর সদর তেলকুপি এলাকার আলম প্রামাণিক বোমা বানানোর সময় সেটি বিস্ফোরিত হয় বলেও জানান পুলিশ সুপার। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত আলম‘জঙ্গি’র স্ত্রী ও দুইটি শিশুসহ সাত জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। আটকদের মধ্যে বাড়িওয়ালা আজিম উদ্দিন, তার স্ত্রী ফাতেমা, ছেলে আসিফ ও হাসান রয়েছে।

আটকদের মধ্যে নিহত ‘জঙ্গি’র স্ত্রী পারভীন আক্তার ও তার দুই সন্তানকে ময়মনসিংহ ডিআইজি অফিসে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

ভালুকায় ‘জঙ্গি আস্তানা’য় বোমা মজুদ ও তৈরির সঙ্গে আরও অনেকে জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।

রোববার বিস্ফোরণের পর দিন সোমবার দুপুর সাড়ে তিনটা পর্যন্ত ঢাকা থেকে আসা বোমা নিস্ক্রিয়কারী ইউনিট, পুলিশ, র‌্যাব, পিবিআই, সিআইডি, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা বাহিনীর দল ঘটনাস্থল ঘিরে রাখে।

সোমবার সকাল সাড়ে ১০টার ঢাকা থেকে পুলিশের বোমা নিস্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় সবাইকে ঘটনাস্থল থেকে নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়।

স্থানীয়রা জানান, গফরগাঁও উপজেলার পাগলা থানার বিরুই গ্রাামের নুর মোহাম্মদের ছেলে মালয়েশিয়া প্রবাসী আজিম উদ্দিন উপজেলার কাশর গ্রামে বাড়ি নির্মাণ করে তাতে ১০/১২টি পরিবারকে ভাড়া দেন।

গত ২২ আগস্ট কুষ্টিয়া থেকে আসার কথা জানিয়ে নিহত ‘জঙ্গি’ আলম প্রামাণিক বাড়িটি ভাড়া নেন। এ সময় তিনি তার স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে আসেন। রবিবার সন্ধ্যায় ওই বাসায় বিকট শব্ধ হলে এলাকার লোকজন ঘটনাস্থলে ছুটে যায়।

অভিযান শেষে এ বিষয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান যে ৪টি বোমা নিস্ক্রিয় করা হয়েছে তার মধ্যে ২টি পেশার কোকার বোমা, হেন্ড গ্রেনেড ও ৮ কেজি মাঠ পাউডার নিস্ক্রিয় করা হয় ও বোমা তৈরির নানান সরঞ্জাম উদ্ধার করা হয় যার মধ্যে আছে বল, এসিড, এসিডন,লাইট,সুসাইট, রিমোট কন্ট্রোল সুইচ। তিনি আরো জানান আমাদের সাথে অভিযানে অংশ গ্রহণ করেন ভালুকা মডেল থানা, জেলা পুলিশ, সি আইডি, র‌্যাব, ফায়ার সার্ভিস ও বোম্ব ডিসপোজাল ইউনিট।

এর আগে সোমবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে কাজ শুরু করেন বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা। বেলা পৌনে ১২টার দিকে তারা আলম প্রমানিক নামে এক জঙ্গির মৃতদেহ উদ্ধার করেন।

 স/মা