ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

admin
আগস্ট ২৮, ২০১৭ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইউপেপ এর মাধ্যমে একীভূত শিক্ষা কার্যক্রম এর আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার, শ্রবণ যন্ত্র, ক্রাচ ও চশমা বিতরণ করা হয়েছে।

সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আজহারুল ইসলাম ৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইল চেয়ার, ৬ জনকে শ্রবণ যন্ত্র, ২ জনকে ক্রাচ ও ৮ জনকে চশমা প্রদাণ করেন।

এসময় উপজেলা শিক্ষা অফিসার এম এইচ এ কে এম রওনক আরা বেগম, সহকারী শিক্ষা অফিসার লাবণী রায় ও মো. আবু বকর সিদ্দীক, আলফাডাঙ্গা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম নাঈম, দপ্তর সম্পাদক সৈকত মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

স/মা