ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুর-৪, আসনে জাকের পার্টি প্রার্থী দিবেন

admin
আগস্ট ২৮, ২০১৭ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন:

বিশ্বওলী খাজাবাবা শাহ্সুফি ফরিদপুরী (কু: ছে: আ:) কেবলাজান সাহেবের দৌহিত্র, বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফের ভবিষ্যত কর্ণধর, জাকের পার্টির কো-চেয়ারম্যান সামি আমীর ফয়সাল মুজাদ্দেদী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪, (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসন থেকে জাকের পার্টি প্রার্থী মনোনয়ন দিবেন। শুক্রবার বিশ্ব জাকের মঞ্জিল আলীয়া মাদ্রাসা হলরুমে জাকের পার্টির এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার জাকের পার্টির কর্মীদের নিয়ে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দরবার শরীফের প্রতিনিধি আমিরুল ইসলাম চুন্নু, সদরপুর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মোল্যা, উপজেলা যুবপ্রন্টের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন টিটু, ইউনিয়ন যুবফ্রন্টের সাধারণ সম্পাদক সোবাহান সৈকত সহ ভাঙ্গা-চরভদ্রাসন উপজেলা জাকের পার্টির নেতাকর্মী বৃন্দ।

স/মা