ঢাকাসোমবার , ২৮ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

কোরবানী সামনে রেখে ঝালকাঠিতে পুলিশ সুপারের কার্যালয়ে সভা

admin
আগস্ট ২৮, ২০১৭ ৮:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ রাজিব তালুকদার

আসন্ন কোরবানীকে সামনে রেখে বিশেষ সভা করেছে ঝালকাঠি জেলা পুলিশ। শনিবার বেলা ১১টায় ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার জোবায়েদুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, এম এম মাহমুদ হাসান (পিপিএম-সেবা) সহকারী পুলিশ রাজাপুর সার্কেল মো:মোজ্জাম্মেল হোসেন রেজা সহ ,বাস-লঞ্চের মালিক শ্রমিক নেতৃবৃন্দ, পশু হাটের ইজারাদার, ৪ থানার ওসি ও সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন।জেলায় শান্তিপূর্ন পরিবেশে ঈদূল আজহা পালনে এ পূর্ব প্রস্তুতিমূলক এ সভা করা হয়। এ সময় পুলিশ সুপার জোবায়েদুর রহমান বলেন, বাস লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন কোন ভাবেই করা যাবে না। তাছাড়া সন্দেহভাজন কোন যাত্রী বা কিছু পরিবহনের সন্দেহ হলে পুলিশকে তাৎক্ষনিক খবর দিতে বলেন পুলিশ সুপার। এছাড়া পশুর হাটে সুষ্ঠু ব্যবস্থাপনার প্রতিও সংশ্লিষ্ঠদের প্রতি নির্দেশ দেয়া হয়।