খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা সুষ্ঠু সুন্দর ভাবে উদযাপন ও কুরবানীর পর পশুর বর্জ অপসারন সহ পরিবেশ দূষন মুক্ত ও পরিস্কার পরিচ্ছনতা রাখার লক্ষে শনিবার রাতে ঝালকাঠি ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার সভা কক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়ে। ঝালকাঠি পৌরসভার মেয়র শহর আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ লিয়াকত আলী তালুকদারের সভপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আ’লীগ সভাপতি সরদার মোঃ শাহআলম, বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগ সাধারন সম্পাদক জননেতা আলহাজ্ব এড. খান সাইফুল্লাহ পনির।
সভায় অন্যান্যের মধ্যে ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র মাহাবুবুজ্জামান স্বপন, পৌরকাউন্সিলর জেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক তরুন কুমার কর্মকার, রফিক হাওলাদার, রেজাউল করিম জাকির, চেম্বার সভাপতি শহর আ’লীগ সাঃসম্পাদক মাহাবুব হোসেন, জেলা ওলামালীগ সভাপতি কাজী বশির হোসেন, ইসলামীয়া সিনিয়র মাদ্রাসার সুপার আ. রশিদ, ব্যবসায়ী আঃ হালিম তালুকদার ও মো. টিটু উপস্থিত ছিলেন।
সভায় মুসলিম ধর্মাবলম্বিদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদুল আজহা যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখোর পরিবেশে অনুষ্ঠানে বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ লক্ষ্যে ঈদুল আজহার নামাজের জন্য জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানকে প্রয়োজনীয় প্রস্তুতকরনের সিদ্ধান্ত নিয়েছে। তাছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশু কুরবানী দেয়ার পর পশুবর্জ ও পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য পৌরসভার পক্ষ থেকে পরিচ্ছন্নতা কর্মীরা সর্বচ্চো দায়িত্ব পালন করবে। তবে পরিবেশ দূষন মুক্ত ও পরিস্কার পরিচ্ছনতা বজায় রাখাতে সর্বস্থরের পৌরবাসীকে সজাগ থেকে সাবির্ক সহযোগীতা করার জন্য আহবান জানানো হয়েছে।
স/মা

