শরীয়তপুরের জাজিরা উপজেলার বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে অনির্বান সাহিত্য সংসদ নামে একটি সাংস্কৃতিক সংগঠন। উপজেলার আহাদ্দি মাদবর কান্দি এলাকায় জাজিরা ইউনিয়নের বন্যা ও ভাঙ্গন দুর্গতদের মাঝে ত্রাণ বিতরন করে সংগঠনটি।
সংগঠনটির সভাপতি নুরুল আমিন বুলেট বলেন, জাজিরার মানুষ এবার বন্যা ও নদী ভাঙ্গনে নি:স্ব হয়ে গেছে। সরকারী বা বেসরকারী তেমন সাহায্য সহযোগীতা এখনও পায়নি। তাই এই সংগঠনের পক্ষ থেকে যতটুকু পেরেছি সহায়তা করার চেষ্টা করছি।
সংগঠনটির সাধারণ সম্পাদিকা খাদিজা বেগম কান্তা বলেন, আমরা অনির্বানের পক্ষ থেকে সামান্য কিছু চাল ,ডাল ,খাবার স্যালাইন বিতলন করেছি। সমাজের সকল বিত্তবানদেরও এগিয়ে আসা উচিত।
সংগঠনটির পক্ষ থেকে জাজিরা ইউনিয়নের ১শত পনেরটি পরিবারকে চাল, ডাল, তৈল, লবন ও খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যবলেটসহ বিভিন্ন ধরনের ঔষধ বিতরন করা হয়।
ত্রান বিতরন কার্যক্রমের সময় অনির্বানের সদস্যরা ছাড়াও উপজেলার বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স/মা

