মোঃ মমিনুল ইসলাম, ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় বোমা তৈরির সময় বিস্ফোরণে অজ্ঞাত পরিচয় এক ভাড়াটিয়া নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের কাশর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান বিকট শব্দে বোমাটি বিস্ফোরিত হয়। প্রাথমিকভাবে জানতে পেরেছি বোমা বিস্ফোরণে ওই এলাকার আলিম উদ্দিনের বাসার একজন ভাড়াটিয়া নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি জঙ্গি সদস্য। ভেতরে আরো বোমা থাকতে পারে। আপাতত বাড়িটি ঘিরে রাখা হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত পরিচয় জানা যায় নাই।
বাড়িটি পুলিশ ঘিরে রেখেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ নূরে আলম।
স/মা

