ফিরোজ জোয়ার্দ্দার,স্টাফ রিপোর্টার,
সাতক্ষীরার কলারোয়া থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথের নির্দেশনায় থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে পরিত্যাক্ত অবস্থায় ৫৫বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই অমিত কুমার দাসসহ সঙ্গীয় সদস্যরা উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের পূর্র্ব ভাদিয়ালী গ্রামের ভোজন আলীর ছেলে রুহুল কুদ্দুসের বাড়ির পিছনের ধান ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় এই ফেন্সিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল থানার জমা ও আটক অভিযান অব্যহত রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
স/মা

