শাহ আলম,গোয়াইনঘাট থেকে
সিলেটের জেলা প্রশাসকের সদিচ্ছা ও নির্দেশনা অনুযায়ী জেলা ব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে গোয়াইনঘাট উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে উৎসব মূখর পরিবেশে বজ্রপাত নিরোধক হিসেবে তাল গাছের চারা রোপণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে ১শ’ ২৪ টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে ১২শ’ ৪০টি তাল গাছের চারা রোপণ করা হয়। পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত কুমার পাল।
এসময় উপজেলা শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোশাহিদ আলী, মো. রেজাউল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব-উল আলম ও সহকারী শিক্ষকবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাল গাছের চারা রোপণ শেষে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় ইউএনও বিশ^জিত কুমার পাল বলেন সিলেটের মাননীয় জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার মহোদয়ের নির্দেশনায় উপজেলার প্রত্যকটি বিদ্যালয়ের আঙ্গিনায় তাল গাছের চারা রোপণ করা হয়েছে। তাল গাছ বজ্রপাত থেকে আমাদের রক্ষা করবে। তাই শুধু বিদ্যালয়ের আঙ্গিনায় নয় পর্যায়ক্রমে প্রতিটি বাড়ির আঙ্গিনায় তাল গাছের চারা রোপণ করে এর সঠিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
স/মা

