ঢাকারবিবার , ২৭ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধাতালিকা তৈরির সিদ্ধান্ত বাতিল চেয়ে হাইকোর্টে রিট

admin
আগস্ট ২৭, ২০১৭ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

মেডিকেল ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ৫ নম্বর কেটে নিয়ে মেধাতালিকা তৈরির সিদ্ধান্ত বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন এক আইনজীবী।

রবিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ এ রিটটি দায়ের করেন।

রিটে স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

চলতি সপ্তাহে এই রিটের ওপর শুনানি হতে পারে বলে জানিয়েছেন ইউনুছ আলী আকন্দ। তিনি জানান, পত্রিকার মাধ্যমে জেনেছি মেডিকেল ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির ৬ নম্বর অনুচ্ছেদে দ্বিতীয়বার পরীক্ষার্থীদের থেকে ৫ নম্বর কাটা হবে, নতুনদের ক্ষেত্রে কাটা হবে না। এটা সমতার লঙ্ঘন এবং বৈষম্যমূলক সিদ্ধান্ত।

স/মা