ঢাকারবিবার , ২৭ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যুব মহিলালীগের বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ

admin
আগস্ট ২৭, ২০১৭ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

খালিদ হোসেন মিলু বদলগাছী নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর বদলগাছীতে যুব মহিলালীগের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০টায় উপজেলার বিলাশবাড়ি ইউনিয়নের পারসোমবাড়ি কাজল বিবি মেমোরিয়াল বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা যুব মহিলালীগ এর আয়োজন করে।

এসময় জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক ফেন্সি চৌধূরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন জায়েম, জাকা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান নওগাঁ জেলা শাখার আহ্বায়ক মেহেদী হাসান রিমন, বদলগাছী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল করিম সুমন, মহিলা লীগের সভাপতি মমতাজ চৌধূরী, কৃষকলীগের আহ্বায়ক আবু হাসনাত চৌধূরী, বিলাশবাড়ি ইউপি আ’লীগের সাধারন সম্পাদক মোশারফ হোসেন, যুব মহিলা লীগের সাধারন সম্পাদক মনোয়ারা বেগম, মিঠাপুর ইউপি যুব মহিলা লীগের সভাপতি রুমা বেগম, আধাইপুর ইউপি আ’লীগের সভাপতি জিল্লুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শহীদুল ইসলাম প্রমূখ।

পরে শতাধিক বন্যার্তদের মাঝে শুকনা খাবার চিড়া, চিনি ও ওষধ বিতরণ এবং প্রাথমিক চিকিৎসাসেবা প্রদান করা হয়।

স/মা