কেশবপুর (যশোর) প্রতিনিধি:
মা, ভাই, চাচা ও দাদিকে জখম করে থানায় আত্মসমর্পন করেছে যশোরের কেশবপুরে আমিনুর রহমান নফর নামে এক যুবক। শনিবার দুপুরে উপজেলার ভান্ডারখোলা গ্রামে এ ঘটনা ঘটেছে। গুরম্নতর আহত ৩জনকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ভান্ডারখোলা গ্রামের ইসলাম মোড়লের ছেলে আমিনুর রহমান নফর পারিবারিক বিরোধের জের ধরে শনিবার দুপুরে তার মা ফাহিমা খাতুন (৫০) ও ছোট ভাই শামীম রেজাকে (২৪) মারপিট করতে থাকে। এ সময় তার বড় চাচা মোসলেম মোড়ল (৬০) ও প্রতিবেশী দাদী আমেনা খাতুন (৪০) তাদের উদ্ধার করতে গেলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। গুরম্নতর অবস্থায় মা, চাচা ও দাদিকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন বলেন, যুবকটি থানায় আত্মসমর্পনের পর থানায় আছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ হলে মামলা হবে।
স/এম

