ঢাকাশনিবার , ২৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

‘ভুল কারো না-ভুল ধারণা’ !

admin
আগস্ট ২৬, ২০১৭ ৫:০১ অপরাহ্ণ
Link Copied!

ঈদের ছুটিতে বিদেশ থেকে দেশে এসে এক প্রবাসী যুবক বন্ধুর বাড়িতে উঠেছে।  দেখা হয় বন্ধুর শ্যালিকার সঙ্গেও।

 বন্ধু, বন্ধুর স্ত্রী এবং শ্যালিকার সঙ্গে বিদেশ ফেরত যুবকের নানান বিষয় নিয়ে ঘটতে থাকে বিচিত্র সব ঘটনা।  আর এসব ঘটনা নিয়েই গড়ে উঠেছে ‘ভুল কারো না-ভুল ধারণা’ নাটকের গল্প।  এটি পরিচালনা করেছেন হানিফ সংকেত।

নাটকটিতে বিদেশ ফেরত বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির এবং শ্যালিকার চরিত্রে অভিনয় করেছেন সারিকা সাবরিন।  এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঈদ বাবু, বন্যা মির্জা, সুভাশিষ ভৌমিক, শেলী আহসান, নজরুল ইসলামসহ আরো অনেকে।

ঢাকা এবং সিঙ্গাইরে ফাগুন অডিও ভিশনের নিজস্ব শুটিং স্পটে নাটকটি ধারণ করা হয়েছে।  নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজন করেছেন মেহেদী, কণ্ঠ দিয়েছেন কমল।  আবহসংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।  এটিএন বাংলায় নাটকটি প্রচার হবে ঈদের দিন রাত ৮টা ৩০ মিনিটে।

স/মা