ঢাকাশনিবার , ২৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

“আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নয়ন হয়”

admin
আগস্ট ২৬, ২০১৭ ১২:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

—ফরিদপুরে স্থানীয় সরকার মন্ত্রী

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন দেশের স্বার্থে ও উন্নয়নের স্বার্থে আরো একবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য নৌকা প্রতীকে ভোট চান।
আজ শুক্রবার দুপুরে ফরিদপুরের সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের বন্যার্তদের মাঝে সরকারি ত্রাণ বিতরণ কালে তিনি একথা বলেন।

স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ও চরমাধবদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. তুহিনুর রহমান মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নয়ন হয়, বঙ্গবন্ধুর কন্যা দেশ ও মানুষের জন্য রাজনীতি করেন। এই জন্যই আমাদের উচিত তাকে বার বার এদেশের ক্ষমতায় আনা ।

মন্ত্রী উপস্থিত বন্যার্তদের উদ্যেশ্যে বলেন, আপনারা যারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ তারা এই দূর্যোগের সময়ে কোনো এনজিও কে ঋণের কিস্তি (লোনের টাকা) দেবেন না। যখন আপনাদের সামর্থ আসে তখন লোনের টাকা পরিশোধ করবেন।

তিনি বলেন, দেশের এই প্রাকৃতিক দূর্যোগে সরকারের সকল পর্যায়ের দপ্তরসহ আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা আপনাদের পাশে থেকে কাজ করে চলেছে । আপনাদের কোনো ভয় নেই। আমরা আপনাদের পাশে রয়েছি। কাউকে অনাহারের রাখবে না শেখ হাসিনা সরকার ।
এসময় বক্তব্য রাখেন, ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর প্রমুখ ।

উল্লেখ, এই সরকারি ত্রাণ বিতরণে চরমাধবদিয়া ইউনিয়নের ২৩৯৫ জনকে ১০ কেজি করে চাউল দেওয়া হয়, এছাড়া সামাজিক মৎস্য প্রকল্পের ২০ জন সদস্যদেও প্রত্যেককে কে নগত ২০০০ টাকা করে প্রদান করা হয় ।

স/মা