ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

হিমালয়ের জঙ্গলে ৮৩ বছরের বৃদ্ধার একা বসবাস!

admin
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

৮৩ বছরের ছেত্রী দেবী হিমালয়ের কোলে নিজেকে সঁপে দিয়েছেন। পাহাড়ের মুগ্ধ করা বন্য-সৌন্দর্য্যের মাঝে থাকার কথা আমরা শুধু ভাবি, তারপর পকেটে টান পড়ার ভয়ে ফের কাজের জগতে ফিরে আসি। কিন্তু ছেত্রী দেবী প্রকৃতিকে ভালোবেসে একাই বসবাস করেছেন। গ্রেট হিমালয়ান ন্যাশানাল পার্কের একমাত্র মানুষ হলেন এই ছেত্রী দেবী।

ছেত্রী দেবীর একচিলতে কাঠের ঘরে না আছে বিদ্যুৎ, না আছে মোবাইল ফোন, না আছে ঘড়ি! কোনো কিছুরই তার দরকার পড়েনি। সভ্যজগতের সঙ্গে পুরোপুরি বিচ্ছিন্ন ও একাকী থেকে ওই নির্জন ও গভীর জঙ্গলে হিংস্র পশুদের সংস্পর্শেই সুন্দর করে জীবন কাটাচ্ছেন। ভয়-ডর বলে কিছু নেই তার।

দিনে হোক বা রাতে, তার বাড়ির সামনে দিয়েই বাচ্চাসহ কালো ভাল্লুক, লেপার্ড, বিষাক্ত সাপ চলাচল করে। তিনি কখনও তাদের শিকার করেননি। কখনও তাদের যাতায়াতের পথে বাধা হয়ে দাঁড়াননি। জীববৈচিত্র্যে ভরপুর এই ন্যাশানাল পার্কটি ইউনেস্কো স্বীকৃত। ৭৫৪ স্কয়ার কিলোমিটার বিস্তৃত এই পার্কটিতে লেপার্ড, হিমালয়ের কালো ও বাদামি রংয়ের ভাল্লুক, স্নো লেপার্ড-সহ প্রায় ৩১টি স্তন্যপায়ী প্রাণী রয়েছে।

এ ছাড়া ৩০০ প্রজাতির পাখি, সাপ, ১ শ`র বেশি প্রজাতির কীটপতঙ্গ রয়েছে এই জাতীয় উদ্যানে। পরিবারের বাকি সদস্যরা জাতীয় উদ্যানের বাইরে থাকলেও, নিজে থাকেন এই নির্জন ও ভয়ংকর জঙ্গলে। স্বামী মারা গেছে কয়েক দশক আগে। স্বামীর হাতে তৈরি বাড়ি ও খামারবাড়ি ছেড়ে তিনি যেতে চাননি। নিজেদের তৈরি করা সুন্দর বাগানে পেট চলাবার মতো গম, বার্লি, আলু, ভুট্টা ও রাজমা চাষ করেন তিনি। পরিবারের সঙ্গে না থেকে, বন্য প্রাণিদের সংস্পর্শে থেকে ও পাহাড়ি প্রকৃতির মাঝে দিব্যি রয়েছেন তিনি।

স/শা