ঢাকাবৃহস্পতিবার , ২৪ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শোকের মাসে রক্তদানের মত ‘ত্যাগের’ নিদর্শন প্রশংসার দাবি রাখে -জাবি উপাচার্য

admin
আগস্ট ২৪, ২০১৭ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

এ. মান্নান,  জাবি প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ২৪ অাগস্ট (বৃহস্পতিবার)  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে আজ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মহুয়া তলায় সকালে এ কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। কর্মসূচি উদ্বোধনকালে উপাচার্য বলেন, শোকের মাসে রক্তদানের মত ‘ত্যাগের’ নিদর্শন প্রশংসার দাবি রাখে। একজনের রক্ত আরেক জনের জীবন রক্ষা করতে পারে।

এ জন্য সবাইকে স্বেচ্ছায় রক্তদানে আরো উৎসাহী করে তুলতে হবে। তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞানের নিয়ম মেনে রক্তদান কোনো ক্ষতিকর নয়; বরং স্বাস্থ্যের জন্য ভালো। তবে অসুস্থ্য ব্যক্তির রক্তদান অপরাধের শামিল। এ জন্য রক্ত গ্রহণে সর্তক থাকতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বক্তব্য রাখেন।

স/এষ