মোঃ রাজিব তালুকদারঃ ঝালকাঠী কাঠালিয়ায় গত ২৩ আগষ্ট সকাল ১১ ঘটিকার সময় পশ্চিম ছিটকী স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে আইন শৃংখলা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মোঃ শহিদুল আলম, অধ্যক্ষ, পশ্চিম ছিটকী স্কুল এন্ড কলেজ,কাঠালিয়া।উক্ত সভায় প্রধান অতিথি কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ জনাব এম, আর শওকাত আনোয়ার ইসলাম, বিশেষ অথিতি ছিলেন কাঠারিয়া তদান্ত কর্মকর্তা জনাব মোঃ ইউনুচ মিয়া, কাঠালিয়া থানার এস,আই আবু জাফার।উক্ত সভায় বক্তব্য রাখেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ এম, আর শওকাত আনোয়ার ইসলাম তার বক্তব্যে জানান কাঠালিয়া থানায় কোন প্রকার সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইপটিজিং, বাল্য বিবাহ,চুরি,ডাকাতি, চাঁদাবাজ, ভুমিদস্যু এসব থেকে মুক্ত রাখবে কাঠালিয়া উপজেলা আর ও বলেন মাদকের ব্যাপারে সবাই ছড়র দিলেও আমি অফিসার ইনচার্জ এম, আর শওকাত আনোয়ার ইসলাম কোন প্রকারে ছাড় দিবনা।এ সময় উক্ত কলেজের অধ্যক্ষ, শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য ও ছাত্র-ছাত্রীদের অভিভাবকগণ ।
স/এষ্

